অঙ্কুর ডিজিটাল ক্যাম্প

From Ankur

Jump to: navigation, search

অঙ্কুর ডিজিটাল ক্যাম্প

সম্ভাব্য তারিখ: ২০ - ৩১ মার্চ, ২০১০
সম্ভাব্য ভেন্যু : ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো অঞ্চলে

"সবার জন্য বাংলায় কম্পিউটার" এই মূলমন্ত্র সামনে রেখে অঙ্কুর আইসিটি ডেভেলপমেন্ট ফাইন্ডেশন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক ক্যাম্পের অয়োজন করতে যাচ্ছে। এরই প্রথম ধাপ হিসেবে আগামী মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে পাঁচ দিনব্যাপী একটি ক্যাম্পিং শুরু হবে। এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো বাংলা ভাষায় সফটওয়্যার ব্যবহার বৃদ্ধির মাধ্যেমে বাংলা কম্পিউটিং জনপ্রিয় করা। এই ক্যাম্পে অঙ্কুর কর্তৃক বাংলায় স্থানীয়কৃত মুক্ত ও ওপেন সোর্স সফ্টওয়্যার এবং বাংলায় আইসিটির ব্যবহারের উপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়াও অংশগ্রহণকারীদের প্রয়োজন এবং চাহিদা অনুসারে বিভিন্ন মৌলিক বিষয়বস্তুর উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। শিক্ষার্থী সহ এনজিও (NGOs), এসএমই (SME), সরকারী অফিস এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরাও এই ক্যাম্পে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণকারীরা আইসিটির যথার্থ ব্যবহার এবং মুক্ত ও ওপেন সোর্স সফটওয়্যার এবং ব্যবহার সম্পর্কে সম্যক ধারণা নিয়ে স্ব স্ব ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারবে এবং প্রয়োজনে পরবর্তীতে একই রকম প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবেন। এই ক্যাম্প এ অংশগ্রহণকারীর মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত কয়েকজনকে পরবর্তী ক্যাম্পের প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণের সুয়োগ দেওয়া হবে।

Contents

জরুরী ঘোষণা

  • আবেদনপত্র পাঠানোর শেষ সময় ৫ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬.০০টা।
  • চূড়ান্ত নির্বাচিত অংশগ্রহণকারীর নাম ঘোষণা ১০ই মার্চ, ২০১০।
  • ক্যাম্প ঢাকার বাইরে অনুষ্ঠিত হবে।
  • প্রথম ক্যাম্প অনুষ্ঠিত হবে মার্চের তৃতীয় সপ্তাহ।

ফি এবং অন্যান্য খরচ

রেজিস্ট্রেশন ফি ৫০০০ টাকা।

আবেদন করার শর্তাবলী

১. সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র ৫ই মার্চ সন্ধ্যা ৬.০০টার মধ্যে নিচের যোগাযোগ অনুচ্ছেদে উল্লেখিত ইমেইল ঠিকানায় ইমেইল করতে হবে অথবা ডাকযোগে অঙ্কুরের ঠিকানায় পাঠাতে হবে।

২. আবেদনপত্রে অবশ্যই আবেদনকারীর ইমেইল ঠিকানা এবং মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। শুধুমাত্র নির্বাচিত আবেদনকারীর সাথে ইমেইল এবং মোবাইল নাম্বারে যোগাযোগ করা হবে।

৩. শুধুমাত্র নির্বাচিত প্রশিক্ষনার্থীদের রেজিস্ট্রেশন ফি হিসেবে ৫০০০ টাকা প্রদান করতে হবে।

৪. আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে হলে ভাল।

৫. আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা অন্তত এইচ.এস.সি. পাস হতে হবে।

৬. সকল আবেদনকারীকে কম্পিউটার ব্যবহার সম্পর্কিত ন্যূনতম জ্ঞান থাকতে হবে।

৭. অংশগ্রহনকারীকে অবশ্যই ক্যাম্প চলাকালীন সময়ে ভেন্যুতে উপস্থিত থাকতে হবে।

৮. বাংলাদেশের নাগরিকদের অগ্রাধিকার প্রদান করা হবে।

৯. ভেন্যুতে শুধুমাত্র অংশগ্রহনকারীগন অবস্থান করতে পারবেন।

৯. ঢাকার বাইরের এবং মহিলা আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

১. নিচের আবেদনপত্র অনুচ্ছেদ থেকে আপনার পছন্দ অনুযায়ী আবেদনপত্র ডাউনলোড করুন।

২. সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে যোগাযোগ অনুচ্ছেদে উল্লেখিত ইমেইল অথবা ডাকযোগে অঙ্কুরের ঠিকানায় পাঠান।

৩. ইমেইলের ক্ষেত্রে আবেদনপত্রের সাথে ১ কপি (স্ক্যান করে ইমেইলের সংযুক্তি হিসেবে) এবং ডাকযোগে আবেদন করার ক্ষেত্রে ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পাঠান।

আবেদনপত্র

যোগাযোগ

  • রেজিস্ট্রেশনের জন্য আবেদনপত্র ইমেইলে জমা দেওয়ার ঠিকানাঃ camp@ankur.org.bd
  • ডাকযোগে আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
ক্যাম্প সমন্বয়ক
অঙ্কুর আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
বাড়ী নং ৬৫, রোড নং ৬, সেক্টর নং ৪
উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা-১২৩০।
  • যে কোনো তথ্যের জন্য ইমেইল করুনঃ info@ankur.org.bd
Views
Personal tools